আমার ব্লগ পোস্টগুলো পড়ুন , আপনার উপকার হবে। আপনাকে ব্লগ পড়ার জন্য ধন্যবাদ । জীবনের সংগ্রামে জয়ী হন।

Thursday, July 21, 2011

শতাব্দীর আহবান
  আহমেদ বুলবুল

ওই আসে ওই আগুন ঝরা
       ফাগুনের  আহবান,
কাটাতে হবে দিন রজনী 
      হারিয়ে গেলেও প্রান।


আজিকে তোমার অনেক দেনার
              পাল্লা হয়েছে ভারী 
দেবে কি না দেবে এমন কথায় 
          কর নাক মন ভারী।


পৃথিবী যখন তোমার পানে হাত 
              মেলে তাকিয়ে রয় 
তখন কি তোমার নিভৃতে,বসে থাকা
          কারো কারো কাছে কী সয়?


আজকের পৃথিবী প্রযুক্তিতে ভরা 
              জীবনের গান গাহে 
এ সময়ে হাতে লেখা কী 
       জানায় শত বছরের পাছে?  
এমন করিয়া এগিয়ে পৃথিবী 
            রইলে তুমি পাছে
শতাব্দির আহবান সবার পানে 
        এসেছে তোমারও কাছে।।

বিবেক
আহমেদ বুলবুল

মনের ঝাল ঝেড়ো নাক বন্ধু 

আবেগের তাড়নায় আজ। 
অনেক পথ দিতে হবে পাড়ি 
ঠিক করে নাও সাজ।
তোমারি পাশে কথার ঝুড়ি 
দেখতে পাবে, আছে ভুরি ভুরি।
চেখে দেখ তার কানা করি নাই  
ফুলঝুরি কী তবে মোরা  চাই ?
আমি এই করি আমি সেই করি 
এই যদি হয় কথা  

কর্মে তারা পাবে জেনে রাখ

                                                                           জগন্যতম ব্যাথা। 

বলিবে তোমায় আমার মতো  
পাবে  নাকো খুঁজে তুমি 
কিছু দিন পর দেখিবে তার  
আসল রূপ খানি।  

No comments:

Post a Comment