আমার ব্লগ পোস্টগুলো পড়ুন , আপনার উপকার হবে। আপনাকে ব্লগ পড়ার জন্য ধন্যবাদ । জীবনের সংগ্রামে জয়ী হন।

Wednesday, November 9, 2011

মানবতা ও ধর্ম

আহমেদ বুলবুল
মানুষ থেকে মানবতা শব্দের আগমন একথা আজ সকলেই জানে। কিন্তু  তার পর ও একটি কথা আছে আসলেই মানবতা  কি? সত্যি এতি একটি বড় ব্যাপার । আজকাল সকলেই নিজের মত করে মানবতার ব্যাখ্যা দিয়ে থাকেন। কোন কোন ক্ষেত্রে আমরা ও হয়ত বলে থাকব। কিন্তু তার পর ও মানবতার একটি আলাদা ব্যাপার আছে। মানুষের প্রতি মানুষের মত ব্যবহার করার নাম মানবতা। 
রাস্তার পাশে এক লোক বসে ভিক্ষা করছে। জীবনের এক সময় এ লোকটি অনেক খারাপ কাজ করেছে। কিন্তু তার ধারণা ছিল তার প্রতিটি  কাজই সঠিক ছিল । সে মতে সে কাজ চালিয়ে গেছে। আজ সে ভিক্ষা করছে। যদিও  এটি তার কর্মের ফল, তাই বলে মানুষ তাকে দয়া করবে না এমন হতে পারে না। সুতরাং মানুষের বিপদে তার অতীত নিয়ে না ভেবে নিঃশর্তভাবে  সাহায্য করা দরকার, আর এটাকেই বলে  মানবতা । (চলবে) 

No comments:

Post a Comment