আমার ব্লগ পোস্টগুলো পড়ুন , আপনার উপকার হবে। আপনাকে ব্লগ পড়ার জন্য ধন্যবাদ । জীবনের সংগ্রামে জয়ী হন।

Wednesday, April 8, 2015


অনিশ্চিত সকাল

স্তব্ধ আঁধার নীলিমা রেখা ভেদী   
 বহিছে সকালের বায়ু
নিরিবিলি বহিছে উত্তরী নদী
নীরবতা তার আয়ু ।

উঠিছে সূর্য লালিমা আলো
দিগন্তে ছড়িছে আভা ।
মনের মাদুলি মিশিয়ে পেলো
মানুষ তাহার প্রভা।

শুধু শোনা যায় বাঁচাও বাঁচাও
আসেনা কেউ তার দ্বারে
মরিছে কি বীর সন্তানেরা
জীবিত ছিল যাও ।

এমনি চলছে হাহাকার আজি
আসেনি কেউ তার সাথে।
জীবন প্রদীপ নিভু নিভু
ছাড়িছে কি হাল মাঝি ?

বসে বসে মোরা দেখছি সবই
কাপুরুষ সম কাজ
বীরের জাতির একি দশা আজ ?
পালিয়েছে শেয়ালের মতই।

হে নজরুল ! এসো আজি তুমি
মৃতপ্রায় জাতির সনে
জাগিয়ে তোল পালিয়েছে যারা
শাল মহুয়ার বনে। 

-আহমেদ বুলবুল 
৯-৩-২০১৫