শাহাবাগ চত্বর
আবেগে উন্মত্ত তারুণ্যের ছবি
ফাঁসি চাই ফাঁসি চাই যেন সেই কবি।
যুক্তি নাই মুক্তি নাই শুধু চাওয়া পাওয়া
ফেব্রুয়ারির সতের দিন হয়ে গেলো হাওয়া ।
প্রথমে উঠিল সবে নিরপেক্ষ ভারে
ছয় দিন পরে গেল হাইজাকের তরে।
এ যুগের বীর এরা নাম বলা ভার
নিজের চরিত্র দিয়ে টানেনিক আর।
দূর থেকে দেখি শুধু আবেদন আর
নিবেদনে ভরে গেছে জগত মাজার।
ছোট বড় সকলেই আবেগের তরে
কখন যে ফেসে গেল আদালত অবমাননার পরে।
এহেন শক্তি যদি ব্যয় হয় দেশের তরে
উন্নতি হবে তাঁর দিন দিন পরে।
জাতিকে ঐক্য বদ্ধ করা বড়ই কঠিন
বিভাজন দেখে তাঁর বুঝে আসা ক্ষীন।
পৃথিবী আজ গেছে এগিয়ে অনেক
পিছু ফিরে চায় আজ বোকার বিবেক
আবেগ তাকে বলে বিবেক না হলে
তা দিয়ে কত দূর আর যাবে চলে?
সহসা দেখতে পায় পথ চলা ভার
দেখতে দেখতে খেলো কঠিন আছাড়
দুঃখেতে উঠিয়া সবে করে গালাগাল
এমনি ভেঙ্গে যায় জগতের পাল।
এক হও গড়ে তোল দেশটি তোমার
প্রতিশোধ ভুলে করো আনন্দ অপার
জীবন বহে চলে বসে নাকো হায়
তাইতো সকলে আজ সুখের কেদারা চায়।
পারিলে উপকার করো হারিয়ে সব শ্বাস
জীবন দিবে তোমায় সুখের আবাস।
পড়িও না কেহ আজ উপরের লেখা
পাইয়া যাবে সবে কঠিন ব্যাথা ।
চাও চাও আরো চাও জগতের সুখ
মৃত্যু আনিয়া দেবে চিরদিনের দুখ।
ঘুমাইয়া যদি পাও স্বর্গের সুখ
তাহলেই আসিবে তোমার পূর্ণ রুপ।
আজ তাই এসো সবে কাজে কাজ করি
গড়ে তুলি দেশটাকে সুন্দর করি
বিভাজন এড়িয়ে চলো গড়িবার করে
সুখ এসে ধরা দেবে সকলের তরে।।
-- বিবেক
আবেগে উন্মত্ত তারুণ্যের ছবি
ফাঁসি চাই ফাঁসি চাই যেন সেই কবি।
যুক্তি নাই মুক্তি নাই শুধু চাওয়া পাওয়া
ফেব্রুয়ারির সতের দিন হয়ে গেলো হাওয়া ।
প্রথমে উঠিল সবে নিরপেক্ষ ভারে
ছয় দিন পরে গেল হাইজাকের তরে।
এ যুগের বীর এরা নাম বলা ভার
নিজের চরিত্র দিয়ে টানেনিক আর।
দূর থেকে দেখি শুধু আবেদন আর
নিবেদনে ভরে গেছে জগত মাজার।
ছোট বড় সকলেই আবেগের তরে
কখন যে ফেসে গেল আদালত অবমাননার পরে।
এহেন শক্তি যদি ব্যয় হয় দেশের তরে
উন্নতি হবে তাঁর দিন দিন পরে।
জাতিকে ঐক্য বদ্ধ করা বড়ই কঠিন
বিভাজন দেখে তাঁর বুঝে আসা ক্ষীন।
পৃথিবী আজ গেছে এগিয়ে অনেক
পিছু ফিরে চায় আজ বোকার বিবেক
আবেগ তাকে বলে বিবেক না হলে
তা দিয়ে কত দূর আর যাবে চলে?
সহসা দেখতে পায় পথ চলা ভার
দেখতে দেখতে খেলো কঠিন আছাড়
দুঃখেতে উঠিয়া সবে করে গালাগাল
এমনি ভেঙ্গে যায় জগতের পাল।
এক হও গড়ে তোল দেশটি তোমার
প্রতিশোধ ভুলে করো আনন্দ অপার
জীবন বহে চলে বসে নাকো হায়
তাইতো সকলে আজ সুখের কেদারা চায়।
পারিলে উপকার করো হারিয়ে সব শ্বাস
জীবন দিবে তোমায় সুখের আবাস।
পড়িও না কেহ আজ উপরের লেখা
পাইয়া যাবে সবে কঠিন ব্যাথা ।
চাও চাও আরো চাও জগতের সুখ
মৃত্যু আনিয়া দেবে চিরদিনের দুখ।
ঘুমাইয়া যদি পাও স্বর্গের সুখ
তাহলেই আসিবে তোমার পূর্ণ রুপ।
আজ তাই এসো সবে কাজে কাজ করি
গড়ে তুলি দেশটাকে সুন্দর করি
বিভাজন এড়িয়ে চলো গড়িবার করে
সুখ এসে ধরা দেবে সকলের তরে।।
-- বিবেক